ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে ঘোড়াঘাট পৌর যুবদলের দলীয় কার্যালয় থেকে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাটের গাইবান্ধা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক শহীদ পারভেজের সভাপতিত্বে এবং সদস্য সচিব সজীব কবীরের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. আবদুস সাত্তার মিলন।
Original report: Dainik Jahan
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗