তিস্তা প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে-পানির সম্পদ প্রতিমন্ত্রী
Source: Rangpur Times / Bangladesh

সংবাদ থেকে
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী নভেম্বরের দিকে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন খাল খনন কার্যক্রম ও ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মহেন্দ্রনগরের খালটির কাজ শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তোলা হবে।
Original report: Rangpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗