দামুড়হুদায় গোয়াল ঘর থেকে গাভীসহ বাছুর চুরি, থানায় অভিযোগ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদার মোক্তারপুরে গোয়াল ঘরের বাঁশের বেড়া খুলে এক কৃষকের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝের পাড়ার (রিফিউজি পাড়া) মৃত মুনছুর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৮), এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নিজস্ব ০১টি গাভী ও ০১টি বাছুরসহ মোট ০২টি গরু ছিল। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাত আনুমানিক ১০ টার সময় তিনি নিজ বসত বাড়ির গোয়াল ঘরে গরু ০২টি রেখে গোয়াল ঘরের দরজা বন্ধ করে পাশের শয়ন কক্ষে ঘুমাতে যান।
পরদিন গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টার সময় নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান গোয়াল ঘরের দরজা লাগানো থাকলেও পাশের বাঁশের বেড়া খোলা অবস্থায় পড়ে আছে এবং ভিতরে থাকা গরু দুটি নেই। তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗