সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗




