একজন সৎ,দক্ষ ও সাহসী আনসার-ভিডিপি কর্মকর্তা-মোঃ এরশাদ আলী
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাটোরের নলডাঙ্গা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ এরশাদ আলী তাঁর সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার মাধ্যমে দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
তিনি দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের কাঠামো গত উন্নয়ন, ভিডিপি মৌলিক প্রশিক্ষণসহ পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী প্রেরণের কার্যক্রম অত্যন্ত দক্ষতা এবং আন্তরিকতার সাথে সম্পন্ন করে আসছেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত ও আন্তরিক সহযোগিতা প্রদান করে তিনি পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




