10 November 2026, 04:30 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ব্যাংকিং খাতে প্রথম ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট ইউসিবির

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

টেকসই অর্থায়নে ১৭ হাজার ৯২৭ কোটি টাকা বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ২০২৫ সালে ব্যাংকটির মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশই ছিল এ খাতে। পরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নিজেদের কার্যক্রম তুলে ধরে প্রথমবারের মতো ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সংস্করণসহ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ব্যাংকটি।

‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট। সম্প্রতি ব্যাংকটির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড আইএফআরএস এস১ ও এস২ অনুসরণ করে তৈরি প্রতিবেদনে ২০২৫ সালে ব্যাংকটির পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা, সুশাসন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই অর্থায়নের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending