থানচিতে পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম জোরদার
সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আবু হানিফ, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মসফিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
মূল প্রতিবেদন: Pahar Barta
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


