১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নৌ দুর্ঘটনায় থেমে যাওয়ার শঙ্কায় শিক্ষার্থী সাবিত্রী ত্রিপুরার শিক্ষাজীবন

সূত্র: Pahar Barta / শিক্ষা

সংবাদ থেকে

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবিত্রী ত্রিপুরা। নৌকার ইঞ্জিনের আঘাতে তার হাতের আঙুল ক্ষতবিক্ষত হয়েছে। বর্তমানে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসার দীর্ঘ সময় ও বিপুল ব্যয়ের আশঙ্কায় দরিদ্র পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়েছে। মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার অভিভাবকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সাঙ্গু নদীতে ইয়াংহ্রেস এলাকায় দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকায় থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। তারা হলেন, দুর্গম রেমাক্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু ত্রিপুরাপাড়ার বাসিন্দা দরিদ্র কৃষক পিলিপ্স ত্রিপুরা ও রুমাতি ত্রিপুরার মেয়ে সাবিত্রী ত্রিপুরা এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হেনা ত্রিপুরা। হেনাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হোস্টেলে পাঠানো হয়েছে। দুই শিক্ষার্থীই থানচি যিহোবা যিরি ব্যাপ্টিস্ট মিশনের হোস্টেলে থেকে লেখাপড়া করে আসছিল।

রেমাক্রী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জন ত্রিপুরা বলেন, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ওই দিন সকালে গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে হোস্টেলে ফিরছিল দুই শিক্ষার্থী। ইয়াংহ্রেস এলাকায় পৌঁছালে একটি নৌকার অদক্ষ চালকের কারণে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই শিক্ষার্থী নৌকা থেকে ছিটকে পড়ে। এ সময় নৌকার ইঞ্জিনের আঘাতে সাবিত্রীর হাতের দুটি আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সাবিত্রীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর