রাজশাহীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

সংবাদ থেকে
রাজশাহী মহানগরীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁরা চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ এবং কেনাবেচার সঙ্গে জড়িত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও মো. মারুফ হোসেন (২৩)। রিয়াদ নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার মো. তারা মিয়া সুজনের ছেলে। বর্তমানে তিনি মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাস করেন। মারুফ একই এলাকার মো. মোকসেদ আলীর ছেলে।
আরএমপি জানায়, গত ২৭ অক্টোবর দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় রিয়াদের বসতঘর থেকে ওই মামলার চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁর হেফাজত থেকে জব্দ করা হয় আরও ১১টি মোবাইল ফোন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗