6 November 2026, 01:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্য সরবরাহ বন্ধ

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে পণ্য পাঠানো বন্ধ রাখে ভারত।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মাসুদ রানা জানান, পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের বন্দরে অবস্থান নিশ্চিত করতে গত ৬ অক্টোবর দুই দেশের বন্দরসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ পালটা চিঠি দেন। এতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা চালক ও সহকারীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীরা পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় আগেও কয়েকজন আটক হয়েছেন।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending