6 November 2026, 14:50 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সানমার এলাকায় ফুটপাতে চসিকের উচ্ছেদ অভিযান, পুলিশে সোপর্দ ৩

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের সানমার ওশান সিটির পাশে ফুটপাত ও ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দখল করে দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

অভিযানে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে জিইসি মোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending