দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছেন- হাজীগঞ্জে জাবের

সংবাদ থেকে
দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার কড়া সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাঁদপুরে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুশিয়ারি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার কথা তুলে ধরে তিনি কঠোর ভাষায় বলেন, আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



