ঢাকার আগারগাঁওয়ে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ ২০২৬’ উদ্বোধন

সংবাদ থেকে
‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ (বিটিটিএফ) ২০২৬।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এটি বিটিটিএফ-এর ১৪তম আসর। মেলাটিতে পার্টনার কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল।
বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





