পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সংবাদ থেকে
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। এর ফলে প্রথম ইউনিটে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে এই অনুমোদনের অর্থ এই নয় যে, বিদ্যুৎ উৎপাদন বা জাতীয় গ্রিডে সরবরাহ ইতোমধ্যে শুরু হয়েছে। পাওয়ার স্টার্টআপ পর্যায়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা, নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং কমিশনিংয়ের অন্যান্য ধাপ সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া সফলভাবে শেষ হলেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথ তৈরি হবে।
রূপপুরের প্রথম ইউনিটের ভবিষ্যৎ রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় নতুন পারমাণবিক জ্বালানির সব চালান সাইবেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছে। প্রথম জ্বালানি চক্র সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে এই জ্বালানি ব্যবহার করে রিঅ্যাক্টরে পুনরায় জ্বালানি ভরা হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗