কন্যাশিশুর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা: জহির উদ্দিন স্বপন

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: মেয়েশিশু ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘আইডিজি কার্নিভাল ২০২৬’ উদযাপন করেছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘শিকড়ের শক্তিতে, এগিয়ে যাক প্রতিটি কিশোরী’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, “বাংলাদেশে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতান্ত্রিক মানসিকতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার পাশাপাশি নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


