7 November 2026, 09:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

আওয়ামী লীগকে আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। দলটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০-এর বেশি এবং তাঁদের হিসাব অনুযায়ী ২ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তিনি এসব ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এসব ঘটনার জন্য আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছে দলটি।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending