খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এবার খলনায়িকার চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন এই অভিনেত্রী।
বিশেষ করে হলিউডের জনপ্রিয় চরিত্র ‘ম্যালিফিসেন্ট’-এর মতো কোনো চরিত্রে অভিনয় করতে চান তিনি।
সম্প্রতি ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, মাতৃত্ব, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ক্যাটরিনা। আট বছর পর এই সাময়িকীর প্রচ্ছদে ফিরেছেন তিনি।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗