অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে মন্টেনেগ্রোকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
সূত্র: Silkcity News / খেলা

সংবাদ থেকে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে রোমাঞ্চকর ম্যাচে মন্টেনেগ্রোকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ই-টায়ারের কোয়ার্টার-ফাইনালে ইউরোপীয় দলটিকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। এতে ৯ম মিনিটেই গোলের দেখা পায় লাল-সবুজের দল। বায়েজিদের দুর্দান্ত এক গোলে লিড পায় বাংলাদেশ।
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




