কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করুন, নেতানিয়াহুকে বেনেট

সংবাদ থেকে
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করতে হবে। একই সঙ্গে কাতারের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেনেট অভিযোগ করেন, ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে চলমান তদন্তের মধ্যেই নেতানিয়াহু কাতার ইস্যুকে রাজনৈতিক অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করছেন। বেনেট ইসরায়েলি কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় প্রকাশিত তথ্যের বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি সোলবার্গের ওপর তার আস্থা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় অন্যায় হস্তক্ষেপের যে সন্দেহ তৈরি হয়েছে, তারা দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে তা তদন্ত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗