আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক
সূত্র: Silkcity News / আন্তর্জাতিক

সংবাদ থেকে
নামে নামে যমে টানে বলে একটা কথা আছে। তবে যমে না টানলেও আলাস্কায় নাম বিভ্রাট বিতর্ক টেনে এনেছে।
আগামী ৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর নাম নিয়ে রাজনৈতিক ও আইনী লড়াই শুরু হয়েছে। বর্তমানে আলাস্কার সিনেটর রিপাবলিকান। ডেমোক্র্যাটরা এ আসনটি দখল করতে মরিয়া। দুই পক্ষই আসনটি দখল করতে নানান কৌশল অবলম্বন করছেন।
আলাস্কার বর্তমান রিপাবলিকান সিনেটরের নাম ড্যান এস. সুলিভান। কিন্তু এবারের ব্যালটে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র নামের আরেকজন অবসরপ্রাপ্ত শিক্ষকের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি অবশ্য কোনো দলের প্রার্থী নন।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


