৩১ অক্টোবর ২০২৬, ১৩:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে- এনামুল হক বাদল

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা এগারোটায় বদরপুর ও.এস দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অত্র মাদ্রাসার এড হক কমিটির সভাপতি মাওলানা মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন,মাতলাব দক্ষিণ উপজেলার মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন হচ্ছে নারায়নপুর ইউনিয়ন। নারায়ণপুর ইউনিয়ন এবং নারেনপুর পৌরসভা নিয়ে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ ইউনিয়নের মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডসহ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষ। আপনারা জানেন আপনাদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এই ইউনিয়নের জনগণের মতামত নিয়ে একটি গণ শুনানি করা হয়েছে। খুব শীঘ্রই আপনাদের এই দুঃখ দুর্দশা লাগবের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোঃ জালাল উদ্দিন এই ইউনিয়নটি বহাল রাখার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়া হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা,কৃষিকার্ড,জেলে কার্ড,ফ্যামিলি কার্ড,চিকিৎসা ভাতাসহ সব ধরনের ভাতার বিষয়ে নারায়ণপুর ইউনিয়নবাসীকে অগ্রাধিকার দেয়া হবে।

বদরপুর দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,বিগত ১৭ বছরে এ মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে সব লুটপাট করে খেয়েছে তারা।

আমি কথা দিয়ে গেলাম নারায়ণপুর ইউনিয়নে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন হলে সেটি হবে বদরপুর ও এস দাখিল মাদ্রাসার। রাস্তার কাজও খুব স্বল্প সময়ের মধ্যে করে দেয়া হবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর