যেখানে তৈরি হচ্ছে শিশুর আনন্দ অনুষঙ্গ

সংবাদ থেকে
শিশুদের আনন্দ উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ খেলনা। ইদানিং ভারী ধাতুর খেলনার চেয়ে প্লাস্টিকের খেলনার-ই চাহিদা বেশি। কারণ, এগুলো দেখতে রঙিন, ওজনে হালকা এবং সহজে ভাঙে না। এমনকি কম দাম ও মোটামুটি স্থায়িত্বের কারণে শিশুদের প্লাস্টিকের খেলনা কিনে দেন অনেক অভিভাবক। ফলে দেশে গড়ে উঠেছে খেলনার বাজার। আর এই বাজারের বড় একটি অংশ বর্তমানে দেশি উৎপাদনকারীদের নিয়ন্ত্রণে। খেলনা তৈরির বড় কেন্দ্র গড়ে উঠেছে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। সেখানে ছোট-বড় অসংখ্য খেলনা কারখানা রয়েছে। আর এসব খেলনার পাইকারি বাজার গড়ে উঠেছে ঢাকার চকবাজার এলাকায়। সম্প্রতি কামরাঙ্গীরচর এলাকা ঘুরে খেলনা কারখানার ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
The post যেখানে তৈরি হচ্ছে শিশুর আনন্দ অনুষঙ্গ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


