হামজার ভালোবাসায় গাজার শিশুরা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগে নজির গড়লেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসা ও জীবন বাঁচানোর সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অর্জনের কথা জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গাজার শিশুদের জন্য আমরা ১০ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’
এই উদ্যোগ সফল করতে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অর্থ দিয়েছেন, সমর্থন জানিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হামজা। বিশেষভাবে প্রশংসা করেছেন নুজুম স্পোর্টসের। তাঁর ভাষায়, ‘যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দান করেছেন, সমর্থন দিয়েছেন এবং অবদান রেখে এটিকে সফল করে তুলেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ নুজুম স্পোর্টসকে, যারা তাদের অক্লান্ত পরিশ্রম ও ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে এই ইভেন্টের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




