৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রকৃতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ‘বন ও জীবন উৎসব’

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর কৃষ্টি ও ঐতিহ্য উদযাপনের লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বন ও জীবন উৎসব ২০২৬’।

‘পিটাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগ’-এর আয়োজনে আগামী ৩১ অক্টোবর পূর্ব খেদাছড়ার ৩৫ নম্বর খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, প্রাকৃতিক বনের ধ্বংস রোধ এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে পড়ার প্রেক্ষাপটে পূর্ব পাহাড়ি অঞ্চলের প্রায় ৭৫ একর এলাকজুড়ে গড়ে ওঠা পিটাছড়া বন অনন্য এক জীববৈচিত্র্যের আধার। এই বনে প্রায় ১৫০ প্রজাতির পাখি, ২৭ প্রজাতির সাপ, ২০ প্রজাতির ব্যাঙ ও কচ্ছপের পাশাপাশি লজ্জাবতী বানর, বনরুই এবং মেছো বাঘের মতো দুর্লভ বন্যপ্রাণী বসবাস করে। বন সুরক্ষার পাশাপাশি এখানে দেশীয় প্রজাতির ৬ হাজার গাছের একটি নার্সারি, পিটাছড়া মেডিকেল সেন্টার, লাইব্রেরি ও একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর