এইচএসসির ফল প্রকাশ শনিবার, বদলেছে ফল প্রকাশের স্থান
Source: Dainik Purbokone / Education

সংবাদ থেকে
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗