7 November 2026, 13:05 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মৈশাদী বাজারে রেলওয়ের জমিতে ফের মার্কেট নির্মাণের অভিযোগ

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী রেলস্টেশনসংলগ্ন তালতলা বাজারে রেলওয়ের জমি দখল করে ফের মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। বাজারের দক্ষিণ পাশে তুষার খান নামের এক ব্যক্তিকে রেলওয়ের জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ করে বিশাল মার্কেট গড়ে তুলতে দেখা গেছে। একই এলাকায় রেলওয়ের জমি মাটি দিয়ে ভরাট করে নতুন করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ারও অভিযোগ রয়েছে। রেলওয়ের কৃষি লিজ নেওয়া জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে স্থায়ী স্থাপনা নির্মাণের এমন কর্মকাণ্ডে সরকারি সম্পত্তির ব্যবহার ও লিজের শর্ত মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, মৈশাদী তালতলা বাজার এলাকায় রেলওয়ের সম্পত্তিতে একাধিক দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মহিউদ্দীন খান তপন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তিনি মৈশাদী তালতলা বাজারসংলগ্ন খান বাড়ির মৃত সহিদুল ইসলাম খানের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি রেলওয়ের জমিতে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার মাধ্যমে জমিটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় কোথাও স্থায়ী স্থাপনা নির্মাণ, আবার কোথাও মাটি ভরাট করে নতুন মার্কেট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন অভিযোগকারীর দাবি, রেলওয়ের কাছ থেকে কৃষিকাজের জন্য লিজ নেওয়া জমি নির্ধারিত শর্তের বাইরে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। কৃষি লিজের জমিতে স্থায়ী দোকান ও মার্কেট নির্মাণের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হলে তা লিজের শর্তের পরিপন্থী কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের মতে, রেলওয়ের জমিতে স্থাপনা নির্মাণের বৈধতা, জমির সীমানা এবং লিজের প্রকৃত শর্ত যাচাই করা হলে বিষয়টির প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending