রাউজানে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের রাউজানে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৩টায় উপজেলার চিকদাইর ইউনিয়নের হায়দার আলী গোমস্তার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির শিকার মৎস্য উদ্যোক্তা মো. লোকমান (৪০) বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।
মামলায় মো. মহিউদ্দীন (৪০) নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি একই ইউনিয়নের মুছা শাহ রহমতউল্লাহর বাড়ির মৃত মো. মুছার ছেলে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





