ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

সংবাদ থেকে
বর্তমানে ওয়্যারহাউস মানেই এক জটিল প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা। ২০১৯ সালের পর বিশ্বজুড়ে ই-কমার্সের মাধ্যমে কেনাবেচা প্রায় দ্বিগুণ হয়ে ৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এরই মধ্যে, ক্যাসপারস্কি সিকিউরিটি সার্ভিসেসের গবেষকেরা একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বারকোড স্ক্যানার মডেলে এমন এক দুর্বলতা শনাক্ত করেছে, যা কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সম্ভব। এর প্রভাব পড়তে পারে ওয়্যারহাউজ, রিটেইলসহ অন্যান্য খাতেও।
সাধারণত হ্যান্ডহেল্ড স্ক্যানার একটি বেস স্টেশনের মাধ্যমে যোগাযোগ করে, যা যুক্ত থাকে কোন ওয়ার্কস্টেশন বা ব্যবসার সিস্টেমের সঙ্গে। গবেষকদের মতে, স্ক্যানার ও বেস স্টেশনের মধ্যে কোন অথেন্টিকেশন নেই। তাই ওয়্যারলেস রেঞ্জের ভেতরে থাকা যে কেউ কি-স্ট্রোক ইনজেক্ট করতে পারে। এমনকি ব্যবহারকারীকে বুঝতে না দিয়েই রিমোট কোড এক্সিকিউট করা সম্ভব।
ধরে নেই, হামলাকারী কোন ভাবে স্টেশনের ব্লুটুথ অ্যাড্রেস জেনে নিয়েছে। তারপর কি-বোর্ডের ইনপুটের মতো দেখতে একটি ক্ষতিকর পে-লোড পাঠালো, যা সংযুক্ত পিসিতে পাঠানোর কাজ করবে বেস স্টেশন এবং তখন অনুমতি ছাড়াই নানা কমান্ড চলতে পারে। এমন ঘটনাই বাস্তবে একাধিক ডিভাইজে লক্ষ্য করা গেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗