জবি দিবসের কনসার্টে আসবেন জেমস, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

সংবাদ থেকে
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে সংগীতশিল্পী নগর বাউল জেমসের উপস্থিত থাকবেন। এদিকে দিবসের অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কনসার্টে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ সহকারী প্রক্টররা উপস্থিত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হবে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষ্যে র্যালি, কনসার্টসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
