16 November 2026, 09:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

একটি আইএমইআই নম্বরের বিপরীতে কোটি কোটি মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে সচল থাকার তথ্য সামনে আসার পরও মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের ব্যবস্থা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অথচ অবৈধভাবে আমদানি করা ফোনের প্রবেশ বন্ধ এবং নকল বা ক্লোন আইএমইআইযুক্ত হ্যান্ডসেট শনাক্ত করার লক্ষ্যেই এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিশ্বজুড়ে মোবাইল নেটওয়ার্কে হ্যান্ডসেট শনাক্ত করার জন্য আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর ব্যবহৃত হয়। সাধারণত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের জন্য একটি স্বতন্ত্র আইএমইআই থাকে। দুই সিমের ফোনে সাধারণত দুটি আইএমইআই নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেট শনাক্ত করা যায় এবং প্রয়োজনে সেটিকে নেটওয়ার্কে ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

কিন্তু একই আইএমইআই নম্বর একাধিক হ্যান্ডসেটে ব্যবহার করা হলে তা ক্লোন আইএমইআইয়ের সমস্যা তৈরি করে। এতে হ্যান্ডসেটের প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং অবৈধ ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending