৩১ অক্টোবর ২০২৬, ১৬:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবি

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের ত্রিমোহনী থেকে ফতেপুর বাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির ইটের সোলিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের যাত্রীরা। সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আশির দশকে ফকিন্নি নদীর বাম তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। পরে বাঁধের ওপর ইটের সোলিং করা হলেও দীর্ঘদিন ধরে সড়কটির আর সংস্কার হয়নি। ফলে অধিকাংশ স্থানের ইট উঠে গেছে। কোথাও কোথাও সামান্য ইট থাকলেও বেশির ভাগ অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত।

সরেজমিনে দেখা যায়, ইট উঠে যাওয়ায় শুকনো মৌসুমে সড়কজুড়ে ধুলা উড়ছে। বর্ষায় গর্তে পানি জমে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির বেহাল অবস্থার কারণে চার্জারভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেলে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। গর্ত ও উঁচু-নিচু অংশে যানবাহন চলাচলের সময় তীব্র ঝাঁকুনি লাগে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর