সদরঘাটে হত্যা মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় দস্যুতার পর সংঘটিত একটি হত্যা মামলায় মো. রিফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সদরঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রিফাতের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, সদরঘাট থানায় দায়ের করা দস্যুতা ও হত্যা মামলার তদন্তে রিফাতকে একজন সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗