৩০ অক্টোবর ২০২৬, ১৫:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ডেপুটি মেয়রের সাক্ষাৎ, রাজশাহীর প্রশংসায় পঞ্চমুখ

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহী নগরীর ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র। সাক্ষাৎকালে তাঁরা রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড—এই দুই শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে কাজ করা, তথ্য ও প্রযুক্তি, এআই-ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, নগর উন্নয়ন এবং দুই শহরের অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতায় ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল , ক্রিস্টিয়ানস্যান্ড রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে , ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমি ফাউন্ডেশনের চলচ্চিত্র ও আলোকচিত্র বিভাগের সিনিয়র উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, স্ট্রমি ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ও এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান , স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান। এছাড়া রাসিকের কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর