দেশীয় প্রতিষ্ঠানের চার হাজার ছয় শত তিন পণ্যের আবেদন ঝুলে, অনুমোদন পেল কর্টেভার চার বালাইনাশক

সংবাদ থেকে
আড়াই বছর ধরে আটকে নিবন্ধন ও লাইসেন্সের আবেদন; পরীক্ষাগার ও মাঠপর্যায়ের পরীক্ষা শেষ হলেও সিদ্ধান্ত না হওয়ায় উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রায় এক হাজার বালাইনাশক প্রতিষ্ঠানের চার হাজার ৬০৩টি পণ্যের নিবন্ধন ও লাইসেন্সের আবেদন দীর্ঘ আড়াই বছর ধরে ঝুলে রয়েছে। এসব পণ্যের অধিকাংশের পরীক্ষাগার ও মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান কর্টেভা এগ্রিসায়েন্স বাংলাদেশ লিমিটেডের চারটি রাসায়নিক বালাইনাশক অনুমোদন দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এ ঘটনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্যের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির (পিটাক) ৯১তম সভায় কর্টেভার চারটি রাসায়নিক বালাইনাশক অনুমোদন দেওয়া হয়। একই সভায় ৪৫টি জৈব বালাইনাশকও অনুমোদন পায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

