১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর

সূত্র: Daily Probaha / রাজনীতি

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতি অফিসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফশিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন ।

সে অনুযায়ী ৯টি পদের বিপরিতে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র ক্রয় করা হয় ৩৮টি। সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন, সাঃ সম্পাদক পদে তিনটি মনোনয়নপত্র জমা হয়। তারা হলেন, সাবেক সাঃ সম্পাদক আল আমিন, মোঃ আতাউর রহমান ও বাবুল, সহ-সভাপতি পদে হুমায়ুন কবির, সহ-সাঃ সম্পাদক পদে সজিব ও বুলু জান্নাত, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল হক, কোষাধ্যক্ষ পদে সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে শরিফুল ইসলাম ও মুনসুর আহমেদ, সদস্য পদে সেন্টু মিয়া ও ইয়াসিন আরিফ।

নিয়ম অনুযায়ী সভাপতিসহ কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড, মোহাম্মদ আলী বাবু, সদস্য হলেন, থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর