৫ নভেম্বর ২০২৬, ২০:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নগরবাসীর চাহিদা অনুযায়ী মহানগরীকে একটি সুন্দর শহরে পরিণত করতে চাই- মঞ্জু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:২৯ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:২৯

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নগরবাসীর চাহিদা অনুযায়ী মহানগরীকে একটি সুন্দর শহরে পরিণত করতে চাই- মঞ্জু

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ নগরবাসীর চাহিদা অনুযায়ী খুলনা মহানগরীকে একটি সুন্দর শহরে পরিণত করতে চাই বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরো বলেন, যত্রতত্র আবর্জনা থাকবে না, মশা থাকবে না, মশাবাহিত রোগ থাকবে না, সড়কগুলি যানজট ও দখলমুক্ত থাকবে এমন একটি উম্মুক্ত পরিবেশে নগরবাসী নিরাপদে বসবাস করতে চায়।

সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ শুরু করেছি। তিনি শনিবার সকালে নগরীর গোবরচাকা তালীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা সংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন। প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় কেসিসি ও হেলদি সিটি ইনিসিয়েটিভ প্রকল্প যৌথভাবে পুকুরটির কচুরিপানা অপসারণ করে ব্যবহার উপযোগী করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নগরীকে বাসযোগ্য করার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন শহরে ছায়াশীতল পরিবেশ নিশ্চিত করতে বর্ষা মৌসুমে নগরীতে পঁচিশ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে এবং গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করা হচ্ছে। নগরায়নের কারণে অনেক পুকুর আমরা হারিয়ে ফেলেছি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ