৩০ অক্টোবর ২০২৬, ১১:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগরীর পল্লী মঙ্গল মসজিদ ও মাদরাসা সংলগ্ন পুকুরের কচুরিপণা অপসারণ কাজের পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার সকালে নগরীর ১৮নং ওয়ার্ডের পল্লী মঙ্গল মসজিদ ও মাদরাসা সংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর তিন মাসব্যাপি বিশেষ পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে মাদ্রাসার শিার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপি বিশেষ সেশন পরিচালনা, বিভিন্ন কমিউনিটিগুলিতে লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সংস্থাটি নগরীতে মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, ভাইস-চেয়ারম্যান এস. এম আরিফুজ্জামান অপু, সেক্রেটারি শেখ সাদিকুল ইসলাম (সাদি), কার্য-নির্বাহী সদস্য আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, শামসাদ আতিক কিশোর, ইউনিট লেভেল কর্মকর্তা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসাঃ রেক্সোনা খাতুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর