খুলনা মহানগর বিএনপির ৮দিনের কর্মসূচি গ্রহন
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসুচি গ্রহন করা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর আলোকচিত্র প্রদর্শনী, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
৭ নভেম্বর, শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা ১১টায় ৬ নম্বর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



