গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় স্মার্ট কার্ড প্রদানের জন্য প্রোফাইল তৈরি, গ্রন্থাগারের সময়সূচি বৃদ্ধি, স্কোপাস ডাটাবেজ সাবস্ক্রিপশন, স্টকটেকিং কার্যক্রম পরিচালনা ও লিফট স্থাপনসহ গ্রন্থাগারের আধুনিকায়ন এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের চাহিদা বিবেচনায় নিয়ে গ্রন্থাগারের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গবেষণাসহায়ক সেবা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


