কেডিএ নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কেডিএ’র
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও পাশর্^বর্তী বাণিজ্যিক এলাকায় গড়ে উঠে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এরআগে মঙ্গলবার থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করেছিল কেডিএ। কেডিএ এম এ বারী সড়ক পার্শ্বস্থ বাণিজ্যিক কাম আবাসিক এলাকার ১০৩, ১০৪, ০১ নং প্লট এবং নিউ মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমান, সিনিয়র বৈষয়িক অফিসার এমএ কে সাদ, বৈষয়িক অফিসার শাহানা তাবাচ্ছুমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
কেডিএ’র নিজস্ব নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হতো না। সম্প্রতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অননুমোদিত স্থাপনা অপসারণসহ প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেবে কেডিএ।।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗