6 November 2026, 04:47 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

৩১ অক্টোবরের লংমার্চ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; জনগণের দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ ১১ দলের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, লংমার্চ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ৩১ অক্টোবর লংমার্চ উপলক্ষে খুলনা মহানগরীর বাবরী চত্বরের (শিববাড়ী) পথসভায় লক্ষাধিক এবং ফুলতলা বাসস্ট্যান্ডের অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটবে ইনশাআল্লাহ। তিনি প্রেসব্রিফিংয়ের শুরুতেই এই ঐতিহাসিক লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে নগরবাসী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাময়িক দুর্ভোগ হতে পারে, এ জন্য আমরা আন্তরিকভাবে অগ্রীম তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে খুলনা মহানগরীর ঐতিহাসিক বাবরী চত্বর (শিবাবাড়ী) ও ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভা সফল করতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যো বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহবায়ক আহম্মদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো. রাশেদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান, এনসিপির ফয়জুল্লাহ ইকবাল শাকিল, ডা. মো. আবদুল্লাহ চৌধুরী, আব্দুল খালেক শিকদার, খালিদ সাইফুল্লাহ, মো. মনির হোসেন, গাজী শরিফুল ইসলাম (ওহিদ), নূরুল আলম নূর, মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান), মোছাম্মদ জাকিয়া আক্তার, ছাত্রশিবির নেতা আব্দুর রশীদ, জামায়াত নেতা নাসিম মোল্লা প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আন্তরিক হতে হবে। তা করতে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত। আমরা আন্দোলন করছি, পরবর্তী সিদ্ধান্ত জনগণই নেবে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending