6 November 2026, 17:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা

Source: Sarabangla / Crime

সংবাদ থেকে

চট্টগ্রাম: মিথ্যা ঘোষণা ও পণ্যের মূল্য কম দেখিয়ে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন অপ্রক্রিয়াজাত কাঁচা তামাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ১০টি কনটেইনারে আনা এই তামাকের চালান থেকে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার আমদানি শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, জব্দ করা তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা উন্নতমানের সিগারেট উৎপাদন সম্ভব ছিল। এসব সিগারেটের খুচরা বাজারমূল্য দাঁড়াত আনুমানিক ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

কাস্টমস সূত্র জানায়, ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তামাকের চালানটি এনেছিল। প্রতিটি কনটেইনারে ২০ মেট্রিক টন করে মোট ২০০ মেট্রিক টন তামাক রয়েছে। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে ছাড়ের অপেক্ষায় থাকা চালানটির আমদানি-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে পণ্যের ঘোষিত মূল্যে বড় ধরনের অসংগতি পাওয়া যায়।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending