৩১ অক্টোবর ২০২৬, ১৬:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, অতীতে সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছিল। মিড-ডে মিল কর্মসূচীতে ঠিকাদারদের পাশাপাশি কিছূ শিকও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি ছিল সবচেয়ে বড় বাধা। দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি।

এখন সময় এসেছে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশকে একটি দুর্ণীতিমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তোলতে চাই। বর্তমান বাংলাদেশকে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলতে চাই সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সকল ধর্মের লোকজন একজন মানুষ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে চাই আর তারই সারথী হচ্ছে ছাত্র-ছাত্রীরা। ছাত্ররাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত।

তিনি বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে সারা দেশে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল। ছাত্ররাই নিজের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টমুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলেছে এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর