চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বন বিভাগের বিশেষ অভিযানে একটি স’মিল থেকে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৩৪ দশমিক ৭৪ ঘনফুট। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি স’মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
কালেঙ্গা বনের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযান শেষে জব্দ করা কাঠগুলো চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কাঠগুলো অবৈধভাবে প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে জব্দ করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনাঞ্চল রক্ষা এবং অবৈধ কাঠের মজুত ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


