৩০ অক্টোবর ২০২৬, ১৩:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টর ॥ মাধবপুরে সিএনজি গ্যাস না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা ও মাইক্রোবাসচালকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা।

চালকদের অভিযোগ, মাধবপুরের তিনটি সিএনজি পাম্পের মধ্যে সেমকো ও সুসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ থাকে। ফলে ওই সময় গ্যাস নিতে চালকদের ভরসা করতে হয় আল-আমিন পাম্পের ওপর। এতে পাম্পটিতে গ্যাস নেওয়ার জন্য চালকদের ভিড় বাড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অপেক্ষা করেও গ্যাস পাননি তারা। বিদ্যুৎ না থাকার কারণ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখায় দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ চালকেরা মহাসড়ক অবরোধ করেন।

মাইক্রোবাসচালক শাহীন বলেন, ‘সকাল সাতটায় গ্যাস নেওয়ার জন্য এসেছি। এখনো অপেক্ষা করছি। বিদ্যুৎ নেই বলে গ্যাস দিচ্ছে না। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।’ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, আমরা কী করব,আমাদের জেনারেটর নষ্ট। আর বিদ্যুৎ তো আমাদের হাতে নেই। বিদ্যুৎ না থাকলে আমরা কীভাবে গ্যাস সরবরাহ করব।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর