৩০ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বর্ণিল আয়োজনে নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত ও পেশাগতভাবে সফল নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও সমাবর্তন আয়োজনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর