হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

সংবাদ থেকে
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এ ঘটনার এক দিন আগেই মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে জাহাজ চলাচলের পথ পরিষ্কার করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজগুলো প্রণালির দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল।
অন্যদিকে, মাইন বিস্ফোরণে প্রণালির পূর্ব দিকে আরও একটি তেলবাহী জাহাজে আগুন লাগার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। জাহাজটি প্রণালির সংরক্ষিত ও বিপজ্জনক এলাকা দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

