ই-রিকশা চলাচলে এলাকা ও সড়ক ভিত্তিক নিষেধাজ্ঞাসহ নতুন বিধিমালা

সংবাদ থেকে
রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে নির্ধারণ করা হয়েছে ই-রিকশার চলাচলের সড়ক, সর্বোচ্চ গতিসীমা, যাত্রীসংখ্যা, চালক ও গাড়ির নিবন্ধন, ফিটনেস, পার্কিং এবং ব্যাটারি চার্জের নিয়ম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গতকাল বৃহস্পতিবার ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ১২ পৃষ্ঠার এই বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় প্রযোজ্য হবে। এটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত নিষিদ্ধ সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে না। ফুটপাতেও এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






