9 November 2026, 02:27 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাজারে উঠেছে শীতের সবজি তবে দামে চড়া

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: রাজধানীর বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। তবে নতুন সবজি আসলেও ক্রেতাদের কাছে এখনো বেশি দাম চাইছেন বিক্রেতারা । বাজারে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজির দাম ১০০ টাকার ওপরে। শিমের দামের জায়গা দখল করেছে নতুন আলু। নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। মূলত এই দুটো সবজি ক্রেতাদের নাগালের বাইরে। তবে গরিবের সস্তা আমিষের জোগান দেওয়া ডিমের দাম কিছুটা কমেছে।

শুক্রবারে ( ৩০ অক্টোবর) রাজধানীর মালিবাগ ও বাসাবোর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে এখন প্রতিডজন ব্রয়লার ডিম (ব্রাউন) ১৪০ ও সাদা ১৩০ টাকা বিক্রি করা হচ্ছে। তবে মাছের বাজারে এখনো চড়া দাম বিরাজ করছে। শীতের শুরুতে খাল বিল নালা শুকিয়ে যাওয়ায় দেশী মাছের সরবরাহ বেশি। কিন্তু দাম কমছে না। বিশেষ করে বড় আকারের ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending