9 November 2026, 01:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নাঈমের ঘুর্ণিতে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

Source: Sarabangla / Sports

সংবাদ থেকে

গতকাল সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশ আজ দিনের প্রথম সেশনে খুব একটা ভালো করতে পারেনি। আজ প্রথম সেশনে ৭৯ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেশনের শেষ বলে জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে দেন নাঈম হাসান। সেই নাঈম লাঞ্চ থেকে ফিরে রীতিমতো ঘুর্ণি জাদু দেখালেন!

দলীয় ২৪৫ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন ব্যাটারদের ফিরিয়ে দিয়েছেন নাঈম। ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে সেই ২৪৫ রানেই। যাতে প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরিতে প্রথম ইনিয়সে ২৭২ রান তুলেছিল বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ১৩৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৪৩ রানে অপরাজিত থাকা চন্দরপল আজও ধৈর্য নিয়ে ব্যাটিং করে যাচ্ছিলেন। এর মধ্যে দিনের ষষ্ঠ ওভারে ১৬৪ বল খেলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি পূর্ণ করেন চন্দরপাল। তবে তাঁর ইনিংস আর বড় হতে দেননি শরীফুল। ৫৯তম ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১৮২ বলে ৫৬ রান করে ফেরেন চন্দরপল।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending